ভোট প্রস্তুতি দেখতে কাশ্মীরে মুখ্য নির্বাচন কমিশন

0
474
The Chief Election Commission in Kashmir to see the poll preparations
The Chief Election Commission in Kashmir to see the poll preparations

জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে বৃহস্পতিবার শ্রীনগরে পৌঁছেছেন জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ওই দল উপত্যকায় গিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি মানসিকতা বোঝার চেষ্টা করছেন তাঁরা। রাজনৈতিক নেতাদের মতামত গ্রহণের পর রাজ্যের ২০টি জেলার পুলিশকর্তাদের সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার ও তাঁর দলের। জম্মু ও কাশ্মীরে ভোটের জন্য সুপ্রিম কোর্ট অনেক দিন আগেই সময়সীমা বেঁধে দিয়েছে । গত বছরের ১১ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল , সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল অসাংবিধানিক নয় । সে দিনই আদালত নির্দেশ দিয়েছিল এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভোট করাতে হবে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে কমিশনের।