ভোট : বিক্ষিপ্ত অশান্তি, এজেন্ট অপহরণ, বাক-বিতণ্ডা   

0
274
Voting  Sporadic unrest abduction of agents verbal altercations
Voting Sporadic unrest abduction of agents verbal altercations
ষষ্ঠ দফা ভোটের সকাল থেকেই রাজ্যের ৮ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো অশান্তির ছবি সামনে আসছে।
কোথাও বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা, আবার কোথাওবা সিপিএমের এজেন্টকে অপহরণ। তবে সবক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদল ত্রিয়নমূল কংগ্রেসের দিকে। আবার অন্যদিকে নন্দীগ্রাম, ময়না সহ একাধিক এলাকায় তৃণমূল বুথ এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। একইভাবে বর্ধমানের খণ্ডঘোষের কামালপুরে বিরোধী এজেন্টদের ভয় দেখানোর অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে সিপিএম। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অভিযোগ নিয়ে শাসকদলের পাল্টা দাবি, তারা কোনও ঝামেলা করেন নি।এদিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার নৈপুর অঞ্চলের ১৫ নং বুথে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পোলিং এজেন্টকেও ঢুকতে বাধা। পরে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় পোলিং এজেন্ট বুথে ঢোকেন।অন্যদিকে মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট বোতামে ভোটারদের ভোট দিতে বলার অভিযোগ। বুথে গিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।