ভোট ব্যাঙ্কের হিসেবে শাহজাহানকে ছাড় : মোদি 

0
886
Exempt Shahjahan as vote bank  Modi
Exempt Shahjahan as vote bank Modi

একটি বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে সন্দেশখালিকাণ্ডে সব জেনেও চুপ করে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যে কারণে সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোট ব্যাংকের স্বার্থে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মমতা বন্দোপাধ্যায়। বর্ধমানের সবাই প্রধানমন্ত্রী মোদি বলেছেন একটি বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করার এই রাজনীতির তিনি বিরোধী। যে কারণে সিএএ কার্যকরী করতে চায় তার সরকার। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং এনডিএ জোট ইতিমধ্যেই সিএএ কার্যকর করতে দেবে না বলে আওয়াজ তুলে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলছে। কিন্তু তিনি থাকতে ধর্মের বিরুদ্ধে সংরক্ষণ কোনো অবস্থাতেই করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।একই সঙ্গে প্রশ্ন তুলেছেন কতদিন ধরে এই তোষণের রাজনীতি চলবে। তাঁর অভিযোগ তৃণমূল কংগ্রেস এই তোষণের রাজনীতি করছে। এবং যে রাজনীতি এতদিন করে এসেছে বামপন্থীরা। প্রধানমন্ত্রীর অভিযোগ সেই কারণে সন্দেশখালিতে মেয়েদের ওপর দিনের পর দিন অত্যাচারের খবর রাজ্য প্রশাসনের কাছে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দোপাধ্যায়।