ভোট লুঠ করতেই দুষ্কৃতীদের জামিন, তারাই কালিয়াচকের ত্রাস: শুভেন্দু

0
312
ছবি সৌজন্যে : নিজস্ব

ভোট লুঠ করাতে বকুল শেখদের জামিন করিয়েছে তৃণমূল। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনের বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন মলাদার যদুপুর, কালিয়াচকে বাড়িতে বাড়িতে বন্দুক আছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সবরকম বেআইনি কাজ হয়। রাজ্যের বিরোধী দলনেতার দাবি বকুল শেখ দুষ্কৃতী। তিন চার বছর জেল খেটেছে। একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুঠের জন্য। নিজেরা নিজেরা মারপিট করে মরছে। এঁরা জনগণকে সন্ত্রস্ত করে রাখে।

শুভেন্দু অধিকারী আরও বলেছেন এরাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ বালি আর ভোট তুলতে ব্যস্ত থাকে। গণতন্ত্রে শাসক থাকলে বিরোধী থাকবে।