গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ভোট হিংসায় তছনছ বিজেপি বিধায়কের অফিস

    ভোট হিংসায় তছনছ বিজেপি বিধায়কের অফিস

    0
    417
    durgapur bjp party office vangchur
    durgapur bjp party office vangchur

    বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের অফিস ভাঙচুর, লুঠপাটের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরে। লক্ষ্মণ ঘড়ুইয়ের অভিযোগ ভোটের ফলপ্রকাশের পর তৃণমূলের দুষ্কৃতীরা দুর্গাপুরের টাঙ্ক রোডের পাশে তাঁর অফিসে হামলা চালিয়েছে।

    ভেঙে দেওয়া হয়েছে কম্পিউটার, দরকারি নথি নষ্টের পাশাপাশি লুঠপাট চালানো হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে মহকুমা শাসকের অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন লক্ষ্মণ। যদিও তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তৃণমূলকে কালিমালিপ্ত করতেই ইচ্ছে করেই দোষ চাপাচ্ছেন বিধায়ক।