ভোট হিংসা : ঘরছাড়াদের ফেরাতে মিনাখাঁ-ন্যাজাটে প্রিয়াঙ্কা 

0
134
Vote violence  Priyanka in Meenkhan Nyazat to bring back the homeless
Vote violence Priyanka in Meenkhan Nyazat to bring back the homeless
মঙ্গলবারের মধ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।এরপরই বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি তাপস ঘোষকে সঙ্গে নিয়ে মিনাখাঁ থানায় পৌঁছন আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
মিনাখাঁর বামুনপুকুরের বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, বেশ কিছু বিজেপি কর্মীদের নানান রকম ভাবে ভয় দেখিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল। যদিও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘরছাড়া বিজেপি কর্মীদের দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছে মিনাখাঁ থানার পুলিশ। মিনাখাঁর পরে ন্যাজাট থানায় যান প্রিয়াঙ্কা টিবরেওয়াল।সেখানে গিয়েও পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি। ন্যাজাট থানার পুলিশও ঘরছাড়া বিজেপি কর্মীদের দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছে।