গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk ভোট হিংসা তৃণমূলের জন্মগত স্বভাব : বিজেপি

    ভোট হিংসা তৃণমূলের জন্মগত স্বভাব : বিজেপি

    0
    207
    VOTE HINGSA TMC R JANMOGATO SWOBHAB BJP
    VOTE HINGSA TMC R JANMOGATO SWOBHAB BJP
    ভোট পরবর্তী হিংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দলের জন্মগত স্বভাব। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে কোচবিহারে গেলেন বিজেপির টিম। বিমানবন্দরে দাঁড়িয়েই ফের একবার আক্রমণ করেছেন বিপ্লব দেব।
    তিনি আরও বলেছেন এই স্বভাব যত দ্রুত পাল্টানো যায় ততই ভালো না হলে জনতাই ওনাদের পাল্টে দেবে। অন্যদিকে অগ্নিমিত্রা পাল বলেছেন লোকসভা বিজেপির এত ভোট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ইনসিকিউর। তাই এমন হিংসার ঘটনা ঘটছে। এর আগে রবিবার রাতে কলকাতায় পৌঁছেই তৃণমূলকে আক্রমণ করেছিলেন বিপ্লব দেব, রবিশঙ্করপ্রসাদরা। তাঁরা বলেছেন লোকসভা ভোটের পর সারা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তী হিংসা চলছে। পঞ্চায়েত ভোটের পর যেমনটা হয়েছিল। তৃণমূল সেই সংস্কৃতি বজায় রেখেছে। রবিবার রাতেই মাহেশ্বরী ভবনে গিয়ে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন বিপ্লব দেবরা। বাংলার ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব-র নেতৃত্বে রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পতিদারকে নিয়ে ৪ সাংসদের একটি টিম গঠন করেছেন।