ভোট হিংসা – সরব শুভেন্দু, বিক্ষোভে বিজেপি বিধায়ক

0
487
GANONA KENDRE KARCHUPIR SAROJANTRO ASONKA SUVENDU R
GANONA KENDRE KARCHUPIR SAROJANTRO ASONKA SUVENDU R
তৃণমূলের হামলায় নন্দীগ্রামের সোনাচূড়ায় নিহত বিজেপি কর্মীর বাড়ি গিয়ে পরিবারের দেখা করেছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেছেন অভিযুক্তরা এখনও বহাল তবিয়তে ঘুরছে।
তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের ২ দিন আগে নন্দীগ্রামে খুন হন মহিলা বিজেপি সমর্থক। বুথ পাহারা দেওয়ার সময় রথীবালা আড়ি নামে বিজেপির কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে ভোটের ফলের পর বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগে বিক্ষোভে বসেছেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চাযে সদস্যরা। বিধায়ক সুশীল বর্মনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানদের তৃণমূলে যোগদান করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।