গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk ‘ভোর দখলে’ প্রতিবাদের সুর, জারি আন্দোলন 

    ‘ভোর দখলে’ প্রতিবাদের সুর, জারি আন্দোলন 

    0
    158
    আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাত দখলের পর এবার ভোর দখল। তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর বিচারে সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোর দখল করেছে সাধারণ মানুষ।
    একদিকে শিলিগুড়িতে যেখানে ভোর দখলে সামিল হলেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত খেলোয়াড় মান্তু ঘোষ, সেখানেই বীরভূমের সিউড়িতেও ভোর দখলে জানানো হয়েছে তরুণী চিকিৎসকের সুবিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। ভোর সাড়ে চারটে সময়ই তরুণী চিকিৎসকের বিচার চেয়ে থিকথিকে ভিড় শিলিগুড়িতে। ভোর দখলে সামিল হলেন অর্জুন পুরষ্কার প্রাপ্ত মান্তু ঘোষ এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মান্তু ঘোষ বলেছেন, এক মাস হয়ে গেল, চারিদিকে প্রতিবাদ হচ্ছে। এতে কোনও রাজনীতির রঙ নেই। প্রতিবাদ আরও বাড়ছে এবং বাড়বেও। শুধু শিলিগুড়িই নয়, ভোরবেলা প্রার্থনার মাধ্যমে ভোর দখল পালন করা হয়েছে বীরভূমেও। রাতভর গানে-কবিতায় আন্দোলনের পর ভোর দখল হয় প্রার্থনার মাধ্যমে। এদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভোর দখলে সামিল হয়েছেন হাজারো হাজারো সাধারণ মানুষ।