গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs মগরাহাট স্টেশনে আগুন,ডায়মন্ড শাখায় ট্রেন বন্ধ

    মগরাহাট স্টেশনে আগুন,ডায়মন্ড শাখায় ট্রেন বন্ধ

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ইদের দিনে মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ৩ নম্বর প্ল্যাটফর্মে মোবাইলের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।
    মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। আগুনের লালিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় বেশ কয়েকটি দোকান। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে বাসিন্দারা। প্রাথমিকভাবে আগুন নেবার চেষ্টা চালালেও সেই চেষ্টা বৃথা হয়। এরপর খবর দেওয়া হয় দমকলকে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। মগরাহাট স্টেশনের অগ্নিকাণ্ডের ঘটনা কারণে ডায়মন্ডহারবার শিয়ালদা লোকাল বন্ধ করে রাখা হয়। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনা হয়েছে। একাধিক লোকাল ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশন গুলিতে।
    পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। কি কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে মগরাহাট থানার পুলিশ।