মঙ্গলকামনায় পুজোর ফুল, খেলনাও, জুনিয়রদের পাশে মানুষ

0
139

কেউ এনেছেন পুজোর ফুল নিয়ে কেউ আবার খেলনা। জুনিয়র চিকিত্সকদের অনশনের পাশে দাঁড়াতে সমাজের সবস্তরের মানুষজন পুজোর মধ্যেই ভিড় করছেন ধর্মতলার অনশনমঞ্চে।

শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিত্সকরা। শনিবার প্রথমে ৬ জন চিকিত্সক অনশন শুরু করেন, রবিবার সেই অনশনে যোগ দেন আর জি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত। তবে সরকারের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। কিন্তু জুনিয়র চিকিত্সকদের অনশনের পাশে দাঁড়িয়েছেন সমাজের সব স্তরের মানুষ। জুনিয়র ডাক্তারদের মঙ্গলকামনায় ষষ্ঠীর সকালে পুজোর ফুল নিয়ে অনশন মঞ্চে গিয়েছেন কয়েকজন। দক্ষিণেশ্বর মন্দিরের পুজোর ফুল মাথায় ছুঁইয়ে সরকারের থেকে দাবি আদায়ের কামনা করেছেন। তেমনই টানা অনশনের একঘেঁয়েমি কাটাতে কেউ দিয়ে গিয়েছেন খেলনা। সেই খেলনা নিয়ে অনশনকারী চিকিত্সকরা সময় কাটাচ্ছেন। তবে এরইমধ্যে অনশনরত চিকিত্সকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগও বাড়ছে। সেজন্য ব্লাড সুগার, ব্লাড প্রেসার চেক করা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। সেই চার্টও টাঙ্গিয়ে রাখা হয়েছে অনশনমঞ্চে।