মঙ্গলবার ভোট গণনা, মুখিয়ে প্রার্থীরা

0
200
MANGALBAR VOTE GANONA MUKHIYE PRARTHI RA
MANGALBAR VOTE GANONA MUKHIYE PRARTHI RA
মঙ্গলবার লোকসভা নির্বাচনে ফল ঘোষণা। রাজ্যে বিভিন্ন দলের মোট ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৪ জুন।
স্ট্রং রুমে ইভিএম ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সিসি ক্যামেরায় চলছে নজরদারি। রাজ্যের ৪২ লোকসভা আসনে ভোট গণনার জন্য ৫৫টি কাউন্টিং সেন্টার তৈরি করা হয়েছে। গণনাকেন্দ্রে থাকবেন মাইক্রো অবজার্ভার সহ ২৫ হাজার গণনাকর্মী। প্রায় দেড়মাস ধরে দেশের ৫৩টি লোকসভা আসনে ৭ দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হয়েছে  ৪২ আসনে। গণনাকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যের ৫৫ গণনাকেন্দ্রে নিরাপত্তায় ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়াও প্রায় আড়াই হাজার পুলিশকর্মীও থাকছে। কমিশন সূত্রে খবর কোচবিহারের শীতলকুচির ৩১০ নম্বর বুথ এবং দিনহাটার ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড গণনা হবে। দার্জিলিং কেন্দ্রের চোপড়ায় ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে। গণনার প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমের গণনা হবে। ৩ লাখেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। ইভিএম গণনার জন্য ১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকছেন।