
মঙ্গলবার লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে উৎসবের সচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওইদিন পুজো উদ্বোধন হচ্ছে না। পরের দিন মহালয়া থেকে কলকাতা এবং জেলায় পরপর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে খবর মঙ্গলবার বিকেলে শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে উৎসবের সূচনার পাশাপাশি রাজ্যের তিনটি দমকলকেন্দ্রের উদ্বোধন করার কথা তাঁর। মহালয়ার দিন থেকে কলকাতা এবং জেলার একাধিক পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। গতবছর মহালয়ার আগে থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে প্রশ্নও উঠেছিল। মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন মঙ্গলবার শ্রীভূমিতে শারদোৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তবে ওদিন পুজোর উদ্বোধন হবে না। মহালয়ার দিন ক্লাবের সদস্যরাই পুজো উদ্বোধন করবেন।
