গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মঙ্গলে শপথ চার তৃণমূল বিধায়কের

    মঙ্গলে শপথ চার তৃণমূল বিধায়কের

    0
    183
    Four Trinamool MLAs take oath in Mangal
    Four Trinamool MLAs take oath in Mangal

    সায়ন্তিকা এবং রেয়াত সরকারের শপথগ্রহণ নিয়ে রাজভবনের সঙ্গে টানাপড়েনের মধ্যেই সদ্য নির্বাচিত চার তৃণমূল কংগ্রেস  বিধায়ক শপথ নেবেন মঙ্গলবার।

    জানিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।যদিও বিধানসভা সূত্রে খবর, সোমবারও রাজভবন থেকে শপথগ্রহণ নিয়ে কোনও ইতিবাচক জবাব মেলেনি।সে কারণে, বিধানসভার রীতি মেনে মঙ্গলবার শপথ নেবেন রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী, মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর।এর আগে বাংলার দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শপথগ্রহণ নিয়েও জট তৈরি হতে পারে বলে আশঙ্কা ছিল রাজনৈতিক মহলের। এই আবহে সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথমে দিনেই স্পিকার জানিয়েছেন, মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করবেন চার বিধায়ক।কারণ, রাজভবন থেকে কোনও ইতিবাচক জবাব মেলেনি। উল্লেখ্য,১৩ জুলাই উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে, তাতে শপথগ্রহণ সংক্রান্ত কোনও দায়দায়িত্বের কথা বলা হয়নি। বদলে, দু’টি প্রশ্নের জবাব জানতে চেয়েছে রাজভবন। রাজভবন বিধানসভার কাছে জানতে চেয়েছে, গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছিলেন। কিন্তু রাজ্যপাল জানতে পেরেছেন, সায়ন্তিকা এবং রেয়াতকে শপথগ্রহণ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । রাজ্যপাল জানতে চেয়েছেন, বিধানসভার অধিবেশন মুলতবি না করে বার বার স্থগিত করা হচ্ছে কেন? সাধারণত বিধানসভার অধিবেশন মুলতবি হওয়ার পর আবার অধিবেশন ডাকার জন্য রাজভবন থেকে নোটিফিকেশন করাতে হয়। কিন্তু অধিবেশন স্থগিত রাখা হলে তা যে কোনও সময় আবার চালু করা যায়। তার জন্য রাজভবনের অনুমোদনের প্রয়োজন পড়ে না। এর আগে ফেব্রুয়ারি মাসে বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছিল।