মঞ্চে ডিলিটেড ভোটাররা, ন্যায় দিন, বিচারপতিদের মুখ্যমন্ত্রী

0
59
ছবি সৌজন্যে :ফেসবুক

চূড়ান্ত ভোটার লিস্টে নাম বাদ যাওয়া নিয়ে বিজেপিকে ডার্টি, নটি বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরর ১১ জন ভোটারকে মঞ্চে তুলে আধার কার্ড, অ্যাডমিট কার্ড দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সব থাকা সত্ত্বেও এদের নাম কেটে দেওয়া হয়েছে।

যেখানে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে বৈধ নথি হিসেবে মানতে বলেছে। তবুও সেই নির্দেশ মানে নি কমিশন। তিনি প্রশ্ন তুলেছেন কেন ভোটারদের নাম কাটা হচ্ছে। এবার জবাব দিতে হবে। এরপরেই আক্রমণ করে বলেছেন নির্বাচন কমিশন সংবিধান ও মানুষের কাছে জবাবদিহি না করে শুধু বিজেপিকে সন্তুষ্ট করছে। বিজেপিকে ডার্টি, নটি বলেও আক্রমণ করেছেন।

তিনি বলেছেন এরা তাঁর ভোটার। একজন হোঁদল কুতকুত আছেন, যিনি বসে কলকাঠি নাড়ছেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিচারক, বিচারপতিদের অনুরোধ করেছেন মানুষকে ন্যায়বিচার পাইয়ে দিতে।