
মঞ্চে ভাষণ দিচ্ছেন সাংসদ শতাব্দী রায়। আর একপক্ষ স্লোগান দিল অনুব্রত মণ্ডলের নামে, অন্যপক্ষ তখন স্লোগান তুলেছেন কাজল শেখের নামে।
যা দেখে শুনে কার্যত বিরক্তপ্রকাশ করেছেন সাংসদ শতাব্দী রায়। অন্যদিকে কেষ্টর বক্তব্যে বীরভূমের জেলা সভাধিপতি কাজলের কথা থাকলেও কাজলের ভাষণে জেলা কোর কমিটির আহ্বায়কের নাম শোনা গেল না। নির্বাচনের আগে বীরভূম জেলা নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে চলার নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
সেই অনুযায়ী আয়োজনও হয়েছিল। শনিবার মুরারই-১ ব্লকে বিজয়া সম্মিলনীতে বীরভূমের তিন গুরুত্বপূর্ণ মুখ একসঙ্গে হলেও স্লোগানে তাল কেটেছে।








