মণিপুরে রাষ্ট্রপতি শাসন

0
239
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দু’বছর ধরে অশান্তি-বিধ্বস্ত মণিপুরে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, তিনি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছেন। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তির ওপর ভিত্তি করে মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। তাই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।  ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দিল্লিতে বৈঠকের পরই ইম্ফলে ফিরে রাজ্যপাল অজয়কুমার ভাল্লার সঙ্গে দেখা করে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিং। তাঁর ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সেখানে সাম্প্রদায়িক হিংসা চলে আসছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, খুন কিছু বাদ যায়নি উত্তর-পূর্বের রাজ্যটিতে।
সবমিলিয়ে ২৫০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এখনও পর্যন্ত। এই গোটা সময়ে সেখানে বিজেপি-র সরকার ছিল। ২০২৪ সালে সেই সরকার থেকে সমর্থন তুলে নেয়কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি।