মতপার্থক্য সত্ত্বেও বাংলাদেশবাসী পরস্পরের শত্রু নয় : ইউনূস

0
208
ছবি সৌজন্যে : এক্স

শত মতপার্থক্য থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ পরস্পরের শত্রু নয়। দেশের ধর্মীয় নেতাদের বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। 

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণের মধ্যে নানা মত, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে। কিন্তু সবাই একই পরিবারের সদস্য। শত পার্থক্য থাকা সত্ত্বেও তাঁরা পরস্পরের শত্রু নয়। বাংলাদেশবাসীর জাতীয়তা, পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসে।সেটা হল তাঁরা বাংলাদেশি, এক পরিবারের সদস্য। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, তিনি যখন শপথ গ্রহণ করেছেন, শুনলেন যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এরপরই তিনি ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছে যান। সেখানে তাঁকে বলা হয়েছিল, সকলের সমান অধিকার। বলার অধিকার, ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার। সেগুলো আসবে সংবিধান থেকে এবং রাষ্ট্রের দায়িত্ব সেগুলো নিশ্চিত করা। তবে এখন আবার প্রচারিত হচ্ছে যে হামলা, অত্যাচার শুরু হয়েছে। তিনি খোঁজ নিয়ে দেখেছেন যে এ সব কিছু হচ্ছে না। তথ্যের মধ্যে বিশাল ফারাক আছে।

এটা ঠিক না। এটার অবসান হওয়া দরকার। এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রকৃত তথ্য জানতে চান তিনি। তাৎক্ষণিক খবর পেলে যাতে সমাধান করা যায়। যে দিক থেকেই দোষী হোক না কেন। তাকে বিচারের আওতায় আনা বাংলাদেশ সরকারের দায়িত্ব।