মত্ত হয়ে গাড়ি চালাচ্ছিল কিশোর, স্বীকার বন্ধুদের  

0
189
Kishore was driving drunk admitted friends
Kishore was driving drunk admitted friends
 পুণের পোর্শেকাণ্ডের অভিযুক্ত কিশোর মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল।পুলিশকে এমনটাই জানিয়েছে অভিযুক্তের বন্ধুরা।
আরও জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়ির পিছনের সিটে বসেছিল তারা। পুণে পুলিশ তাদের বয়ান রেকর্ড করেছে।১৯ মে পুণেতে একটি পোর্শের ধাক্কায় দুই তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিল ১৭ বছরের কিশোর। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে অভিযোগ। প্রথমে তার নেশাগ্রস্ত থাকার কথা অস্বীকার করেছিল তার বন্ধুরা। এমনকি, চালকের আসনেও ওই কিশোর ছিল না বলে জানিয়েছিল। অভিযুক্ত কিশোরের বাবা তথা ইমারতি ব্যবসায়ী বিশাল আগরওয়াল পুলিশের কাছে দাবি করেছেন, তাঁর নাবালক পুত্র নয়, দুর্ঘটনার সময় পোর্শের চালকের আসনে ছিলেন তাদের গাড়িচালক। বিশাল আগরওয়ালের বক্তব্যকে সমর্থন করেছিল অভিযুক্ত কিশোরের দুই বন্ধু। যদিও পুলিশ সে বক্তব্য বিশ্বাস করেনি। কিশোরের বাবা এবং ঠাকুরদাকে গ্রেফতার করেছেন তদন্তকারী অফিসারেরা।অভিযুক্তকে প্রথমে জামিন দিলেও পরে তাকে আটক করে জুভেলাইন হোমে পাঠানো হয়। তদন্তের স্বার্থে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে ওই হোমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। চিঠিও দেওয়া হয়েছে। যদিও এখনও হোমের কর্তৃপক্ষের তরফে কোনও সবুজ সঙ্কেত মেলেনি।