মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুর

0
27

মথুরাপুরে তৃণমল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। নয়ানজুলির ওপর অবৈধভাবে অফিস তৈরির অভিযোগ উঠেছে বাপি হালদারের বিরুদ্ধে। পাশাপাশি দীঘদিন ধরে বিভিন্ন সমস্যা নিয়ে বাপি হালদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন উত্তেজিত জনতা। বাপি হালদারের অফিস থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হতেই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত ভেঙে চুরমার করে দেওয়া হয় অফিসে আবসবাবপত্র থেকে জানালার কাচ।