
মথুরাপুর, বারাসতের ২ বুথে সোমবার পুনর্নির্বাচনের ঘোষণা করেছে কমিশন। মথুরাপুর কেন্দ্রের কাকদ্বীপের ২৬ নম্বর বুথ এবং বারাসতের অন্তর্গত দেগঙ্গার ৬১ নম্বর বুথে সোমবার সকাল থেকে নতুন করে ভোটগ্রহণ হবে।
বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো ডায়মণ্ডহারবার সহ বারাসত কেন্দ্রের বেশ কয়েকটি বুথে পুননির্বাচনের দাবি জানিয়েছিল। সেই মত ২ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল ৭ টা থেকে ওই দুই বুথে নির্বাচন হবে। এজন্য প্রশাসনকে সরবকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
