সকাল থেকেই প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থীরা। প্রচারের আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। নিজের জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী মদন মিত্র তৃণমূলের অন্য প্রার্থীদেরকেও জেতাতে রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন। প্রচারে ছিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী লাভলি মৈত্র। ওই কেন্দ্রে এবারও তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। নিজের হাতে দেওয়ালও লিখেছেন। জানিয়েছেন এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিতে চান তিনি।
গ্রাম থেকে শহর
News & Much More





