
বাইরে বিজয় উল্লাস চলবে, আবার কাউন্টিং বুথ থেকে রাত ১২টা’র পর বাড়ি ফিরতে হবে। লোকসভার ফল ঘোষণার আগের দিন তৃণমূল বিধায়ক এহেন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পরিণাম ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। বিরোধীদের দমদম দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বলেছেন, দমদম দাওয়াই ভোটের আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। দমদম দাওয়াই পেটেও খাওয়া যায়, পিঠেও দেওয়া যায়। পাশাপাশি তৃণমূলের ভাল ফলের আশায় ভবানীপুরে যজ্ঞও করেছেন মদন মিত্র। এদিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন বারুইপুরের আহারে বাংলাতে খোশ মেজাজে চায়ের আড্ডায় ধরা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ণী ঘোষ এবং বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
