মদের বোতল ধরিয়ে দিল ডাকাতদলকে  

0
1570
moder botol dhoriye dilo dakat dol ke
moder botol dhoriye dilo dakat dol ke
মদের বোতল ধরিয়ে দিল ডাকাতদলকে। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে সাঁওতালডিহি থানা এলাকা এবং ঝাড়খণ্ডে হানা দিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এদের ৩ জনের বাড়ি পুরুলিয়ার সাঁওতালডিহির পারবহাল গ্রামে। বাকি দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, কার্তুজ, বেশকিছু নথি।  ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত পুরুলিয়ার রঘুনাথপুর বাজার, আদ্রা বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটে। তারই তদন্তে নেমে কোনও ক্লু  পাচ্ছিল না পুলিশ। কিন্তু ৯ মে পুরুলিয়ার নদীয়াড়ায় ডাকাতির ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি খালি মদের বোতল উদ্ধার করে পুলিশ। বোতলের গায়ে লাগানো কিউআর কোড স্ক্যান করে তদন্তকারীরা জানতে পারে কোন দোকান থেকে কেনা হয় মদ। এরপরেই সাঁওতালদিহি, ঝাড়খণ্ড থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।