মদ্যপ সিভিকদের বিরুদ্ধে কঠোর লালবাজার

0
134
Strict lalbazar against drunken civics 1
Strict lalbazar against drunken civics 1
মদ্যপ সিভিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটতে চলেছে লালবাজার। কলকাতা পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, অতীতে কর্মরত অবস্থায় যে সমস্ত সিভিক ভলান্টিয়ারকে মত্ত অবস্থায় পাওয়া গিয়েছে এবং যে সকল সিভিক ভলান্টিয়ার নিয়মিত মদ্যপান করে থাকেন, তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হবে।
এই বিষয়ে কোনও অভিযোগ এলেই তা খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক। তার পরেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গোটা রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের একাংশের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে মত্ত সিভিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল লালবাজার।