মধ্যপ্রদেশে মালদার শ্রমিককে কুপিয়ে খুনের চেষ্টা

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব

মধ্যপ্রদেশে কাজে গিয়ে মালদার কালিয়াচকের যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। মালদার কালিয়াচকের পাহাড়পুরের বাসিন্দা সৈয়দ শেখ ৯ বছর ধরে ভিনরাজ্যে কাপড় বিক্রি করেন।

পরিবারের অভিযোগ ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের সাগর জেলার একটি গ্রামে একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। বাংলায় কথা বলায় তাঁকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর ছুরি দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় সৈয়দকে।

খবর পেয়ে আক্রান্ত সৈয়দের পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন পরিবারের লোকজন।