মধ্যমগ্রাম বিস্ফোরণে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এমনটাই দাবি পুলিশের। তদন্তকারী অফিসারদের দাবি মধ্যমগ্রামের এক গৃহবধূর সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দ মিশ্রর। টার্গেট ছিলেন প্রেমিকার স্বামী। রবিবার মাঝরাতে মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে, উড়ালপুরের রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। বারাসত মেডিক্যালে মৃত্যু হয় বিস্ফোরণে জখম যুবকের। তদন্তে পুলিশ জানতে পারে মৃত সচ্চিদানন্দ মিশ্র উত্তরপ্রদেশের বস্তি জেলার বাসিন্দা। হরিয়ানায় একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন বছর পঁচিশের সচ্চিদানন্দ। পরিবারের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না সচ্চিদানন্দ। আইটিআই পাস সচ্চিদানন্দ ডিভাইস বানানোর কাজে দক্ষ। তাঁর ব্যাগে ডিভাইস ছিল। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান ডিভাইস নাড়াচাড়া করতে গিয়েই বিস্ফোরণ ঘটে।
গ্রাম থেকে শহর
News & Much More
