মনোজের ইস্তফা, বিধানসভায় ফাঁকা হল ১০ আসন

0
256
manaj tigga
manaj tigga

বিধায়ক পদে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিপ্পা। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন।

মাদারিহাট বিধানসভা থেকে পরপর দুবার বিধায়ক হয়েছিলেন মনোজ। ২০২১-এ বিধানসভা নির্বাচনের পর মনোজকে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতকের পদ দেওয়া হয়। লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন মনোজ। তাঁর ইস্তফাপত্র গহীত হওয়ার পর বিধানসভায় ১০ টি বিধায়ক পদ খালি হয়েছে। এছাড়াও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়ে বিধায়ক থেকে সাংসদ হয়েছেন জুন মালিয়া, জগদীশ বসুনিয়া, হাজি নুরুল, পার্থ ভৌমিক এবং অরূপ চক্রবর্তী। এরা আগেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, বাগদা থেকে বিশ্বজিৎ দাস, রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে লোকসভায় প্রার্থী হয়ে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন।