মনোনয়ন জমা দিয়ে আবেগঘন শাহ 

0
259
Shah is emotional after submitting the nomination
Shah is emotional after submitting the nomination
গুজরাটের গান্ধীনগর থেকে মনোনয়ন জমা দিয়ে সাধারণ বুথকর্মী থেকে সাংসদ হিসেবে উত্তরণের কথা তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার লোকসভা ভোটের প্রথম পর্বের দিনই  গান্ধীনগর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন অমিত শাহ ৷
মনোনয়ন জমা দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুরো দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ৪০০ আসন দিয়ে নির্বাচিত করবে ৷ সেই সংকল্প দেশবাসী নিয়েছে ৷এটা অত্যন্ত গর্বের বিষয় যে বিজেপি তাঁকে সেই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে যা লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রতিনিধিত্ব করেছিলেন। গত ৩০ বছর ধরে তিনি এই আসনের বিধায়ক ও সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি গান্ধীনগরের সাধারণ বুথকর্মী হিসেবে কাজ করেছেন। সেখান থেকে সংসদ অবধি পৌঁছেছেন। একই সঙ্গে তাঁর মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিকে বিজয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন অমিত শাহ ৷