মনোনয়ন জমা দিলীপ-অধীরের

0
339
adhir er mananyan joma
adhir er mananyan joma
বর্ণাঢ্য শোভাযাত্রায় হাতে ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিলেন দিলীপ ঘোষ। বর্ধমান শহরে জোড়া মন্দির থেকে রোড শো শুরু হয়ে কার্জন গেটে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

ঢাক-ঢোল বাজিয়ে বর্ণময় মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের জমায়েত ছিল চোখে পড়ার মত। একই ছবি বরহমপুরেও। সেখানে বাম-কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন অধীর চৌধুরি। টেক্সটাইল মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিয়েছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।