গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk মনোনয়ন জমা বিজেপি-তৃণমূলের, প্রচারও  

    মনোনয়ন জমা বিজেপি-তৃণমূলের, প্রচারও  

    0
    307
    প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাঁকুড়ার লক্ষ্মীসাগর এলাকার রঙ্কিনি মাতা মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তালডাংরা বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তার সঙ্গে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।
    ইতিমধ্যে তিনি জিতে গিয়েছেন, এখন জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এমনই দাবি করেছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। এদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একইভাবে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার।একইভাবে মাদারিহাটের বিভিন্ন চা বাগান পরিদর্শন করে সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে জনসংযোগ করেছেন মাদারিহাটের বিজেপির প্রার্থী রাহুল লোহার। অন্যদিকে, সিতাই বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। সঙ্গে ছিলেন কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন, সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
    এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আসন্ন বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনকে বাড়ানোর আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস। তবে  কংগ্রেসের এই আর্জি খারিজ করে দিয়েছে কংগ্রেস।
    ছবি  সৌজন্যে : নিজস্ব