
বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুযা মৈত্র। প্রখর রোদের মধেই কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে প্রায় দেড় কিলোমিটার শোভাযাত্রা করে নদিয়ার জেলাশাসকের দফতরে পৌঁছন মহুয়া।
সঙ্গে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও অন্যান্যরা। এরপর জেলাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র তুলেদিয়েছেন মহুয়া মৈত্র। এবারে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরে মহুয়ার বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং সিপিএম প্রার্থী এসএম শাদির। এই কৃষ্ণনগর আসন থেকেই জয় পেয়েছিলেন মহুয়া। এদিকে কাঠফাটা রোদেও প্রচারে ব্যস্ত ছিল সব পক্ষ। রাজপুর সোনারপুরে প্রচারে ছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন তিনি। গরমে প্রচারে বিজেপি যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিও। ফুলতলা থেকে রামনগর বারুইপাড়া হেঁটেই প্রচার সেরেছেন তিনি।
