মন্ত্রিত্ব পেয়েই দিলীপের আশীর্বাদ নিলেন সুকান্ত 

0
224
Sukanth took Dilips blessings after getting the ministry
Sukanth took Dilips blessings after getting the ministry
কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েই বিজেপি নেতা দিলীপ ঘোষের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।রবিবার দুপুরেই জানা গিয়েছিল মন্ত্রিত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
সন্ধেয় শপথ নিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতেই রয়েছেন সুকান্ত মজুমদার। সেখানেই রয়েছেন দিলীপ ঘোষও। মঙ্গলবার সকালে মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার আগে দিলীপ ঘোষের কাছে যান সুকান্ত মজুমদার।দলের দাপুটে নেতার পা ছুঁয়ে প্রণাম করেছেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। এরপর দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়ে গন্তব্যে রওনা দেন তিনি।এরপর সোশাল মিডিয়ায় দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন সুকান্ত মজুমদার। লিখেছেন, তৃতীয়বারের নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দাদা দিলীপ ঘোষের কাছে আশীর্বাদ নিয়েছেন তিনি। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন তিনি।