
মন্ত্রী ফিরহাদ হাকিমের বরখাস্তের দাবিতে গীতা হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্যে তাঁকে আগেই বয়কট করেছে বিজেপি। শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। তাঁরা দাবি তোলেন মন্ত্রিসভা থেকে ফিরহাদ হাকিমকে বরখাস্ত করতে হবে। একইসঙ্গে মুলতুবি প্রস্তাবও আনে বিজেপি। শুভেন্দু অধিকারীর সেই আর্জি স্পিকার খারিজ করে দিলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপরেই গীতা হাতে বিক্ষোভ দেখান।








