মন্দারমণিতে উদ্ধার আরও এক পর্যটকের দেহ, মৃত বেড়ে ৩

0
746
Body of another tourist recovered in Mandarmani death toll rises to 3
Body of another tourist recovered in Mandarmani death toll rises to 3
একদিন নিখোঁজ থাকার পর মন্দারমণিতে আরও পর্যটকের দেহ উদ্ধারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। মঙ্গলবার মন্দারমণির সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছিল ৬ বন্ধু।
সেদিন পাঁচজনকে উদ্ধার করা গেলেও, একজন নিঁখোজ ছিলেন। বুধবার সকালে মন্দারমণির পাশের সমুদ্র উপকূল চাঁদপুর এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। যুবকের নাম ঋত্বিক গড়াই। পাশাপাশি, মঙ্গলবার উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছিল। তাঁরা প্রত্যেকেই বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের জন্য এই অঘটন ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের পরিবাররের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।