
মন্দারমণিতে সমুদ্র স্নান করতে গিয়ে তলিয়ে দু’জন পর্যটকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আর একজনের খোঁজ নেই এখনও। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন কৌশিক মণ্ডল ও সমর চক্রবর্তী। আরও তিন’জনকে উদ্ধার করে বড়রংকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ৬ বন্ধু মিলে দুর্গাপুর থেকে মন্দারমণি গিয়েছিলেন। সমুদ্রের ধারের একটি রিসর্টে ওঠেন তাঁরা। মঙ্গলবার সকালে তাঁদের সমুদ্রের নামতে দেখেন অনেকেই। এরপর তাঁরা ক্রমশ দূরে চলে যান। জলে হাবুডুবু খেতে থাকেন। সেই সময় তাঁদের উদ্ধারের চেষ্টা হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে যায় মন্দারমণি কোস্টাল থানার ওসি সহ পুলিশ কর্মীরা। ওই ছয় যুবক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।
