মমতাকে গ্রেফতারের দাবি অগ্নিমিত্রার, প্রতারক আক্রমণ অধীরের

0
184
mamata ke greptar er dabi agnimitrar
mamata ke greptar er dabi agnimitrar
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। বিজেপি প্রার্থী তথা মুখপাত্র অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তদন্তের আওতায় আনারও দাবি তুলেছেন।
তিনি আরও বলেছেন তৃণমূলের আমলে যত দুর্নীতি হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। যাঁরা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশে অগ্নিমিত্রা পাল বলেছেন যেসব তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি হয়েছে তাদের বাড়ি ঘেরাও করতে। থানায় গিয়ে এফআইআর করতে।  মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতারক বলে আক্রমণ করে অধীর চৌধুরি বলেছেন চিটফান্ডের সব থেকে বড় কোম্পানি। তাঁর কথায যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, চাকরি হারিয়ে তারা যেমন প্রতারিত হয়েছেন, ঠিক তেমনই যাদের মেধা থাকা সত্ত্বেও টাকা দিতে না পারায় চাকরি পাননি তারাও প্রতারিত হয়েছেন।