প্রধানমন্ত্রীকে সিঁদুর নিয়ে ব্যক্তিগত আক্রমণ করতেই দীপক ঘোষের বই ছাপিয়ে বিলি করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজরে বিরোধী দলনেতা আরও আরও বলেছেন যেভাষায় কথা বলেছেন তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী। যিনি অভয়ার বাবা-মাকে টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন। তাই এই মুখ্যমন্ত্রীর কাছে মহিলাদের কোনও সম্মান নেই। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন কাশ্মীর আর মর্শিদাবাদের কোনও ফারাক নেই। কাশ্মীরের মত মুর্শিদাবাদেও সিঁদুর মোছানো হয়েছে। তাই এবার এরাজ্যেই অপারেশন পশ্চিবঙ্গ হবে। তিনিও দীপক ঘোষের বই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন।
গ্রাম থেকে শহর
News & Much More





