
মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করলে কোনও মেয়ে দিদি, বোন কেউ সুরক্ষিত নয়। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতার দাবি সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক। তিনি বলেছেন ঝাঁটা, ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করতে হবে। তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল এবং বামেরা কয়েনের এপিঠ ও ওপিঠ। শেষে তিনি বলেছেন পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপিই। যে সরকার সুশাসন দেবে। সুরক্ষা দেবে। তিনি আরও বলেছেন বিজেপির কোনও ধর্মের প্রতি বিতৃষ্ণা নেই। কারও বিরোধিতা নেই।
