মমতাকে সংগঠনের রদবদলের সুপারিশ অভিষেকের

0
277
BJP Arrogant Government  Abhishek
BJP Arrogant Government Abhishek
তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল করতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপারিশ করেছেন দলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর তেমনটাই।
জানা গিয়েছে ১০টিরও বেশি জেলার সভাপতি বদলের সুপারিশের পাশাপাশি পুরসভান্তরেও একগুচ্ছ রদবদলের সুপারিশ করা হয়েছে বলে খবর। তবে কোন কোন জেলায় রদবদলের সুপারিশ করা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে বৃহস্পতিবারই জন্মদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে অনুগামীদের মাঝে কেকও কাটেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানাতে কালীঘাটে তাঁর বাড়ির সামনে ভিড় উপচে পড়ে।
শাহরুখ খানের জন্মদিনে যেভাবে ভক্তরা মন্নতের সামনে ভিড় করেন, কেউ কেউ আবার তারও তুলনা টানতে শুরু করেছেন।
ছবি  সৌজন্যে : এক্স