মমতার চেয়ে ভাল ছিল কমিউনিস্টরা। শিলিগুড়ির সভা থেকে দুর্নীতি ইস্যুতে বাম আমলের তুলনা টেনে ফের সুর চড়িয়েছেন অমিত শাহ। তাঁর কথায় সারা দেশে এরকম দুর্নীতিগ্রস্ত আর কেউ নেই। অমিত শাহ বলেছেন প্রথমে বামেরা বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য সবকিছু করেছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় এসে বাংলাকে পিছিয়েই গেছে, পিছিয়েই গেছে। অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে কিছুই করেননি। তাঁর অভিযোগ গোর্খা সঙ্গে বাঙালি, আদিবাসীদের সঙ্গে কর্মীদের বিভাজন তৈরি করেছেন। রাজ্যের সামাজিক ঐক্যকে তছনছ করেছেন।
গ্রাম থেকে শহর
News & Much More
