মমতার ডান-বাম মন্তব্য, পাল্টা শমীক, সুজন

0
59

এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। ডান-বাম ভুলে সবাইকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে পাল্টা বিঁধেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। এই মুহূর্তে বাংলায় যে পরিস্থিতি সেটা মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মা মাটি মানুষের বিরুদ্ধে। আর মানুষের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার তৃণমূলের বিসর্জন।