
চিকিৎসক খুনে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির মিছিলে হাঁটলেন কাশ্মীর ফাইলস খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। মিছিলে ছিলেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রও।
বুধবার শ্যামবাজারের ধর্নামঞ্চ থেকে কর্মসূচির সূটনা হয়। এরপরেই মশাল হাতে রাস্তায় নামেন বিজেপি নেতৃত্ব থেকে কর্মী-সমর্থকরা। কালোট শার্ট পরে মিছিলে ছিলেন শুভেন্দু অধিকারী। পোস্টারে লেখা ছিল দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপির মিছিলে যোগ দিয়ে বিবেক অগ্নিহত্রী জানিয়েছেন আর জি করের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল হতেই কলকাতায় এসেছেন। সময় এসেছে বাংলাকে আবার মহান, নিরাপদ জায়গা করে তোলার। তাঁর কথায় কলকাতায় এমন হলে গ্রামে কী হচ্ছে জানা নেই। বিশিষ্টদের এগিয়ে এসে প্রতিবাদ জানাতে বলেছেন তিনি। এদিকে আর জি কাণ্ডে বিজেপির আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াবে বলে হুশিয়ারি দিয়েছেন রেখা পাত্র।
