গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk মমতার বিবেকবান মন্তব্যে খোঁচা শমীক-অগ্নিমিত্রা-সেলিমের

    মমতার বিবেকবান মন্তব্যে খোঁচা শমীক-অগ্নিমিত্রা-সেলিমের

    0
    174
    MAMTAR BIBEKBAN MANTABYE KHOCHA SAMIK AGNIMITRA SALIM
    MAMTAR BIBEKBAN MANTABYE KHOCHA SAMIK AGNIMITRA SALIM
    তৃণমূল বিত্তবান নয়, বিবেকবান কর্মী চায়। একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তাঁকে পাল্টা বিঁধেছেন শমীক ভট্টাচার্য।
    তিনি বলেছেন একটা দল তৈরি হয়েছে দলছুটদের নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা চড়ান্ত অবনতি থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এই ধরণের মন্তব্য করেছেন। বিজেপির রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য আরও বলেছেন প্রশাসনিক সভায় দাঁড়িয়ে যে ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত বোমাবাজ বলেছেন তাকেই পরে বিধায়ক পরবর্তীকালে বিধায়ক করেছেন। দুর্নীতির কারণে যাকে সাসপেন্ড করা হয়েছে, তার সম্পর্কে আবার বলেছেন মিথ্যে মামলায় আটকে রাখা হয়েছে, যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাকে বাঘ আখ্যা দিয়েছেন। এদিকে সিপিএরে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য বোমা, বন্দুক, পুলিশ, নেশার সামগ্রী তার সঙ্গে পুলিশ মস্তান বাহিনী বাদ দিয়ে তৃণমূল কোন ভোটে জিততে পারে নাকি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন প্রশাসনকে সঙ্গে নিয়ে দুর্নীতি করে তৃণমূল। তাদের মুখে বিবেকবানের কথা মানায় না।