
মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখে লিউকোপ্লাস্ট লাগাতে বলেন, এবার তাঁর মুখে লিউকোপ্লাস্ট লাগানোয়া কেমন লাগে টের পেয়েছেন।
নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে এভাবেই খোঁচা দিয়েছেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নীতিগতভাবে বিজেপির বিরোধিতা করেন না। সরাসরি বলেছেন শিক্ষা থেকে স্বাস্থ্য, কিংবা ১০০ দিনের কাজের টাকা রাজ্যের দাবি দাওয়া নিয়ে বক্তব্য থাকলে সিপিএম পাশে থাকবে, কিন্তু দিল্লিতে গিয়ে তামাসা করে কোনও লাভ নেই।
