গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মমতার সামনেই বাংলায় সিএএ, কটাক্ষ দিলীপের 

    মমতার সামনেই বাংলায় সিএএ, কটাক্ষ দিলীপের 

    0
    167
    CAA in Bengal in front of Mamata Dileeps sarcasm
    CAA in Bengal in front of Mamata Dileeps sarcasm

    সিএএ কার্যকর হতে দেবেন না বলে চ্যালেঞ্জ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সামনেই বাংলায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে।

    ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এভাবেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, দিল্লি থেকে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে সিএএ-র মাধ্যমে। পশ্চিমবঙ্গতেও নোটিফিকেশন জারি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়  বড় বড় ভাষণ দিয়েছিলেন সিএএ হতে দেওয়া দেব না। তার চোখের সামনে তা রাজ্যের মানুষ নাগরিকত্ব পেতে চলেছে। সব মেনে নেবে মেনে নেওয়ার সময় এসেছে। তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় খালি ভয় দেখান। এই এনআরসি হয়ে যাবে, সিএএ হয়ে যাবে। এরকম করে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। ওঁনার এসব কথা বার্তায় লোকে এখন আর বিশ্বাস করেন না।