মমতার হাত ছোঁয়া নেতারা জেলে-অবসরে : দিলীপ 

0
242
Leaders who touched Mamatas hand are in jail retirement Dileep
Leaders who touched Mamatas hand are in jail retirement Dileep
মমতা বন্দ্যোপাধ্যায় যাদের যাদের মাথায় হাত দিয়েছেন হয় তারা জেলের ভাত খাচ্ছেন না হলে অবসর নিয়ে নিয়েছেন। বর্ধমানে চা-চক্রে এভাবেই ইন্ডিয়া জোট প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
তিনি বলেছেন ২০১৯ সালের ব্রিগেড সমাবেশে  মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ডেকেছিলেন। সব পার্টির নেতাদের। মোদি হাটাও দেশ বাঁচাও বলেছিলেন। ওনার ১২ সিট কমেছিল। বাকি যারা এসেছিলেন তারা সংসদে পৌঁছতে পারেননি। সিপিএম পার্টির শূন্য হয়েছে। দিলীপের আরও মন্তব্য এখানে আর তাই কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছে না। সারা দেশে কেউ ডাকেনি। যদি ইন্ডি জোট থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তো এত জনপ্রিয় নেত্রী। দু একটা রাজ্যে যেতে পারতেন। এখানে জোট হয়নি, কেন ডাকেনি। উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।