মমতা-অভিষেককে খুনের হুমকি পোস্টার উলুবেড়িয়ায়

0
375
MAMATA ABHISHEK K KHUNER HUMKI POSTER
MAMATA ABHISHEK K KHUNER HUMKI POSTER
মমতা বন্দ্যোপাধ্যয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনের হুমকি দিয়ে পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়ায়। সকালে উলুবেড়িয়ার মনসাতলায় জাতীয় সড়কের ধারে সাদা কাগজে সবুজ কালিতে লেখা ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে।
ওই পোস্টারের সঙ্গে চিঠিও সাটা ছিল। তবে চিঠিতে কি লেখা হয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয়দের এই পোস্টার নজরে পড়তেই উলুবেড়িয়া থানায় খবর দেওয়া হয়। এদিকে ভোটের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল শ্রীরামপুরে। ওই পোস্টারে লেখা হয়েছে খারাপ ব্যবহারের জন্য ১ লাখেরও বেশি ভোটে হারবেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টারে কোনওটিতে ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তোলা হয়েছে। কল্যাণ নাম হলেও শুধু অকল্যাণের কাজ করেছেন বলেছেন খোঁচা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।