মমতা পর্দা টানলেও অগ্নিকাণ্ডের দোষীদের জেলে ঢোকাবই : শাহ

0
102

রাজ্য সফরের এসে ব্যারাকপুরে প্রথম কর্মিসভার শুরুতেই আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত শাহ। আনন্দপুরের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির কারণে হয়েছে। ব্যারাকপুরের আনন্দপুরী মাঠের সভা থেকে আক্রমণ করেছেন অমিত শাহ। তিনি বলেছেন অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২৭ জন। প্রশ্ন তুলেছেন এত মৃত্যুক পরেও কেন মোমো কারখানার মালিককে গ্রেফতার করা হচ্ছে না। মেমো কারখানার মালিক কার ঘনিষ্ঠ। সেখানে কার টাকা বিনিয়োগ হয়েছে। বিদেশ সফরে বিমানে ওই মালিক কার সফরসঙ্গী ছিলেন। তাঁকে কেন গ্রেফতার করা হল না।