মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে আছেন জানেন না রাষ্ট্রপতি

0
57

বাংলায় এসে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে উত্থাপ্রকাশ করেছেন দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মুর প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেগে আছেন জানেন না। যদিও তিনি মমতাকে নিজের বোনের মত দেখেন। তিনিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে ভালবাসেন। এজন্য তাঁর কোনও রাগ নেই। শুক্রবার রাষ্ট্রপতির আসার কথা থাকলেও একদিন পিছিয়ে শনিবার অনুষ্ঠানে যোগ দেন দ্রৌপদী মুর্মু।